Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা টেট পাস চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা চরমে!

টেট পাস চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা চরমে!

আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেন ২০১৪ ও ২০১৭ সালের টেট  পাশ চাকরি প্রার্থীরা। তাদের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌছায়।নিদ্দিষ্ট সময়ে মিছিল শুরু হতেই পুলিশের তরফে তা আটকে দেওয়া হয় এমনকী বেশ কয়েকজনকে আটক করা হয় বলেও অভিযোগ ওঠে তারপরই পুলিশে সাথে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি বাঁধে আন্দোলনকারীদের। উত্তাল হয়ে ওঠে ভোট মুখী বাংলার রাজনীতি।ঘটনার জেরে করুণাময়ীতেই অবস্থানে বসে যান চাকরিপ্রার্থীরা এবং থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হচ্ছে না এই অভিযোগে সরব হন তারা।এলাকায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিলো এলাকায়। তাদের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।আগে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলই দাবি আন্দোলনকারীদের।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments