Tuesday, September 15, 2026
No menu items!
Home দেশ দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে " প্রচন্ড " তে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু!

দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ” প্রচন্ড ” তে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু!

দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রেকর্ড গড়ে  যুদ্ধ বিমান প্রচণ্ড’তে সওয়ার হলেন মহামহিম দ্রৌপদী মুর্মু।শুক্রবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তের কাছে বায়ুসেনাঘাঁটি থেকে হেলিকপ্টারটি ওড়ে।উড়ানের সময় পরনে ছিল বায়ুসেনার পোশাক।এদিন বায়ুসেনাঘাঁটিতে তাকে স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। হেলিকপ্টারে উঠে সহকারী পাইলটের আসনে গিয়ে বসেন রাষ্ট্রপতি।  উড়ানের আগে হাতও নাড়েন রাষ্ট্রপতি।প্রচন্ড একটি উচ্চ গতি সম্পন্ন লাইট কম্ব্যাট হেলিকপ্তার যা ২০২২ সালের অক্টোবর মাসে প্রথমবার দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাফায়েল যুদ্ধ বিমানে উঠে নজীর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি এবং তারও আগে ২০১৩ সালে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়েন মুর্মু।  

RELATED ARTICLES

Most Popular

Recent Comments