Sunday, March 8, 2026
Home আন্তর্জাতিক নিজের ইচ্ছায় তেল কিনবে ভারত! মার্কিন চাপের কথা ওড়ালো কেন্দ্র!

নিজের ইচ্ছায় তেল কিনবে ভারত! মার্কিন চাপের কথা ওড়ালো কেন্দ্র!

সাম্প্রতিক কালে মার্কিন ভারত বাণিজ্য সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং ট্যারীফ বৃদ্ধি, যুদ্ধ সহ একাধিক বিষয়ে ভারতের বিদেশ নীতি যখন তলানিতে তখন সমাজ মাধ্যমে রটে যায় যে আমেরিকা নাকি ভারতকে রাশিয়ার থেকে ৩০ দিনের জন্য তেল কেনার ‘অনুমতি’ দিয়েছে।স্বাভাবিক ভাবেই ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং সার্বভৌমত্ত্ব প্রশ্নের মুখে পরে এবার সব দাবী উড়িয়ে দিলো ভারত সরকার।ভারতের তরফে জানানো হয়েছে, ‘দেশের স্বার্থে যেখানে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকেই তেল কিনবে ভারত। উৎস বদলালেও সাপ্লাইয়ে কোনও প্রভাব পড়বে না।ইরান যুদ্ধের ফলে দেশ জোড়া তেল এবং গ্যাস সংক্রান্ত যে ক্রাইসিস তৈরী হতে চলেছে সেই সংক্রান্ত আতঙ্ক এতে অনেকটাই কমলো বলে মনে করা হচ্ছে।পিআইবির তরফে জানানো হয়েছে, ‘আগামী ৩০ দিনে রুশ থেকে তেলের আমদানি ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। যার অর্থ, ৬৫ থেকে ৭০ শতাংশ আমদানি এখন হরমুজ ক্ষেত্রের বাইরে থেকে আসবে।’যার ফলে তেল এবং গ্যাস এর ক্ষেত্রে ভারত আপাতত নিরাপদ এবং বেশ ভালো অবস্থাতেই থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments