Saturday, August 1, 2026
No menu items!
Home বাংলা এস এই আর আতঙ্কে প্রান গেলো এক বৃদ্ধার?

এস এই আর আতঙ্কে প্রান গেলো এক বৃদ্ধার?

একদিকে রাজ্য বনাম ইলেকশন কমিশন দ্বন্দ্ব যখন তুঙ্গে এবং রাজ্য সফরে রয়েছেন মুখ্য নির্বাচনী অফিসার জ্ঞানেশ কুমার তখনই রাজ্যে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এলো এস এই আর কে কেন্দ্র করে।সম্প্রতি প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকায় বছর ৫০ বয়সী রীনারানি কুণ্ডুর নাম ‘বিচারাধীন’ হিসেবে পাওয়া যায় এবং তাঁর দুই ছেলে শুভদীপ ও সৌমেনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে! সেই নিয়ে মানসিক অশান্তি এবং অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা।শোনা যাচ্ছে সেই ‘দুশ্চিন্তায়’ আজ, সোমবার নিজের বাড়িতে ‘ আত্মঘাতী’ হলেন তিনি। নিজের এবং সন্তানদের ভবিষ্যত সংক্রান্ত দুশ্চিন্তা থেকেই এই চরম সিদ্ধান্ত বলে মনে করছেন স্থানীয়রা এবং তার পরিবারের লোকেরা।নিজের ঘরেই গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। মৃতার নাম রীনারানি কুণ্ডু মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments