Saturday, March 14, 2026
Home দেশ ব্রিগেডে নরেন্দ্র মোদীর জন সভায় জন জোয়ার!

ব্রিগেডে নরেন্দ্র মোদীর জন সভায় জন জোয়ার!

প্রত্যাশা ছিলই যে আজ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী জন সভা জন প্লাবনের আকার নিতে পারে। গোটা রাজ্য থেকেই আজ বিজেপি সমর্থকরা ছিলেন কলকাতা মুখী। সভাস্থলে ভিড় ও ছিলো চোখে পড়ার মতো। আজ মঞ্চে চেনা ছন্দে পাওয়া গেলো দিলীপ ঘোষকে। বক্তৃতা করেন শুভেন্দু অধিকারী, সমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং মিথুন চক্রবর্তীর মতো নেতারা। এস এই আর, বিভাজন, দুর্নীতি, কৃষি এবং শিল্পে ব্যার্থতা সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন মোদীজি। তিনি বলেন আজ যে সমাবেশ হয়েছে, সেটা মানুষের চেতনা জাগ্রত হওয়ার প্রমাণ। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কলকাতায় আজ একটাই চর্চা— বাংলায় পরিবর্তন হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে রাজ্যর একাধিক প্রান্ত থেকে। মনে করা হচ্ছে এই সভার মধ্যে দিয়েই আগামী বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলো বিজেপি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments