আজ নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকটি রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটের নির্ঘন্ট প্রকাশিত হলো। বাংলায় ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল প্রায় তিন দশক পর বাংলায় মাত্র দু’দফায় ভোট হবে।প্রথম দিন উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ ১৫২ বিধানসভা আসনে ভোট। আর দ্বিতীয় দিন ভোটগ্রহণ বাকি ১৪২ আসনে। আগামী ৪ মে ভোটের ফলপ্রকাশ হবে। শাসক বিরোধী দু পক্ষই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন ভোটের জন্য তৈরী তার দল। ফলাফল তাদের অনুকূলেই যাবে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানান কম দফায় ভোট হওয়া ভালো তবে ভোট যেনো শান্তি পূর্ণ হয় এবং ত্রুটি পূর্ণ হয় সেটা ইলেকশনে কমিশনকে সুনিশ্চিত করতে হবে।আপাতত প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনো দল। সিপিএম এর পক্ষে মোঃ সেলিম জানান একসাথে নয় কয়েকটি দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবেন তারা।

