পূর্ব প্রত্যাশা মতো আজ আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি।আংশিক প্রার্থী তালিকায় মূলত প্রথম দফার উত্তর বঙ্গের সিট গুলি প্রাধান্য পেয়েছে। সবচেয়ে তাৎপর্য পূর্ণ ঘোষণা বলাই যায় শুভেন্দু অধিকারীর আসন দুই কেন্দ্রে লড়বেন শুভেন্দু অধিকারী! নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও বিজেপির প্রার্থী হবেন শুভেন্দুই। অন্যান্য তাৎপর্য পূর্ণ সিট গুলির মধ্যে খরগপুরে ফিরছেন দিলীপ ঘোষ। বরানগর এ সজল ঘোষ। শিব পুরে রুদ্রনীল ঘোষ। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ। আসানসোল দক্ষিনে অগ্নিমিত্রা পল। পান্ডবেশ্বর এ জিতেন্দ্র তিওয়ারি।মোট ১৪৪ আসনে আজ প্রার্থী ঘোষণা করলো বিজেপি। তার মধ্যে আলোচনার কেন্দ্রে ভবানিপুর। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু অধিকারী লড়াই ইতিমধ্যে অন্য মাত্রা পেয়েছে। তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ সংবাদ মাধ্যমকে জানান দুটি কেন্দ্রেই পরাজিত হবেন শুভেন্দু। নিছক প্রচারে থাকতেই তার এই কেন্দ্রে লড়াই করা।নিজের জয়ের ব্যাপারে আশাবাদী শুভেন্দু অবশ্য আগেই দুই কেন্দ্রে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

