গ্যাসের সংকটে সারা দেশ যখন আতঙ্কিত তখনই এলো স্বস্তির খবর।মঙ্গলবার ৪৬ হাজার মেট্রিক টন LPG নিয়ে গুজরাট বন্দরে নোঙর ফেলল বাণিজ্য জাহাজ ‘নন্দা দেবী’।সাথে রয়েছে আরো একটি জাহাজ ‘শিবালিক’। সংশ্লিষ্ট মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহে হরমুজ় থেকে LPG নিয়ে রওনা দেয় ‘শিবালিক’ আর ‘নন্দা দেবী’। এই মুহূর্তে ইরান যুদ্ধ বিদ্ধস্ত তাই জাহাজ দুটির আসা নিয়ে। একাধিক জটিলতা এবং জল্পনা দেখা দেয়। তবে বিদেশ মন্ত্রকের তৎপরতায় অবশেষে নির্বিঘ্নে দেশে এলো জাহাজ দুটি।এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার শুরুতে জাহাজ দুটিকে নিরাপত্তা দিয়েছে ইরানের নৌবাহিনীও।মিডিল ইস্ট যুদ্ধর অবহে সফল ভাবে এই জ্বালানি আমদানি দেশের গ্যাস সঙ্কট অনেকটাই কমাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।প্রসঙ্গত উল্লেখ্য এখনো অবধি নিজের জ্বালানির অর্ধেক আমদানি করতে হয় ভারতকে। তা সত্ত্বেও এই যুদ্ধের বাজারে ভারতের জ্বালানি মজুতের ক্ষেত্রে তেমন কোনো খারাপ প্রভাব পড়েনি।
হরমুজ প্রণালী পেরিয়ে বিরাট পরিমানে জ্বালানি পৌছালো ভারতে!
RELATED ARTICLES

