Tuesday, September 15, 2026
No menu items!
Home দেশ মর্নিং ওয়াক এ গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রান দিলেন প্রাক্তন সেনা অফিসার!

মর্নিং ওয়াক এ গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রান দিলেন প্রাক্তন সেনা অফিসার!

উত্তরাখণ্ডের দেরাদুনের রাজপুর এলাকায় দুই দল দুষ্কৃতীর গুলির লড়াইয়ের মাঝে পড়ে প্রান হারালেন প্রাক্তন সেনা অফিসার ব্রিগেডিয়ার ভি কে জোশি। রোজ ভোরে শরীর চর্চা করতে বেরোতেন তিনি রুটিন মাফিক প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়ে। সেই সময়ে গাড়ি করে দুটি গোষ্ঠী সেখানে আসে এবং গুলি চলতে শুরু করে।গুলি চলার সময়ে ফুটপাত দিয়ে হাঁটছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। বুলেট তাঁর দেহে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।এই ভাবে দিনের আলোয় আচমকা দুই দলের গুলিবৃষ্টির এবং এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের বেঘোরে প্রাণ হারানোর ঘটনায় আতঙ্ক ছড়ায় উত্তরাখণ্ডের দেরাদুনের রাজপুর এলাকার জোহরি গ্রাম সংলগ্ন এলাকায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ঘটনায় ব্যাবহিত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।শুরু হয় নাকা চেকিং এবং সিসি টিভি ফুটেজ খুঁটিয়ে দেখার কাজ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments