Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা জলপাইগুড়িতে ফাঁদে আটকে পড়লো চিতা বাঘ

জলপাইগুড়িতে ফাঁদে আটকে পড়লো চিতা বাঘ

জলপাইগুড়িতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পর পর দুটি চিতাবাঘ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।জলপাইগুড়ির বানরহাট অঞ্চলে খাঁচার ভিতরে টোপ হিসেবে একটি ছাগল রাখা হয়েছিল। সোমবার গভীর রাতে। সেই টোপ গিলতে এসে ধরা পরে পূর্ণ বয়স্ক একটি চিতা বাঘ।গত রবিবারও দেবপাড়া চা বাগান থেকেও একটি চিতাবাঘ ধরা পড়েছিল। বিগত কয়েকদিন ধরে এলাকায় চিতা বাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন মানুষ এবং এই নিয়ে এলাকায় আতঙ্কও ছড়ায়।বন্দী চিতাবাঘ দেখতে ভিড় জমান বহু মানুষ। বনদপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘটিকে।এই অঞ্চলে আগেও চিতা বাঘের হদিস পাওয়া গেছে এবং বাঘের আক্রমনের শিকার ও হন মানুষ তাই আপাতত নজরদারি বাড়ানো হয়েছে পার্শ্ববর্তী চা বাগান সংলগ্ন এলাকাগুলোতেও।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments