রাজ্যে ভোটের দিন যতো এগিয়ে আসছে ততোই বেশি সক্রিয় হচ্ছে ইডি এবং ইনকাম ট্যাক্স এর মতো কেন্দ্রীয় সংস্থা গুলি এবার অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির তরফে ২২ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে।একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে বলে জানানো হচ্ছে এবং সেই বিষয়ে জিজ্ঞাসা বাদের জন্য তাকে ডাকা হয়েছে।রেশন দুর্নীতি কাণ্ডের সময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন।বর্তমানে আর সাংসদ নেই তিনি। তবুও তদন্তের স্বার্থে তাকে ডাকা হচ্ছে।আপাতত নুসরাত এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরতকে ইডির তলব!
RELATED ARTICLES

