Wednesday, April 22, 2026
Home দেশ কলকাতাকে " বস্তির শহর " বলে বিতর্কে জড়ালেন অমিত শাহ!

কলকাতাকে ” বস্তির শহর ” বলে বিতর্কে জড়ালেন অমিত শাহ!

আগেই জানিয়ে ছিলেন ভোটের সময় পনেরো দিন কলকাতায় থাকবেন। সেই মতো বাংলায় এসে প্রচার করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।বুধবার দমদম উত্তর কেন্দ্রের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বামেদের দীর্ঘ শাসন এবং বর্তমানে তৃণমূলের রাজত্বে কলকাতা ‘বস্তির শহর’-এ রূপান্তরিত হয়েছে। তার মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল। শাসক দল পাল্টা পোস্টে লিখেছে, ‘অমিত শাহ, কলকাতা হল সিট অফ জয়, ভালোবাসার শহর, ভারতের সাংস্কৃতিক রাজধানী, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, আর ভারতের সবচেয়ে নিরাপদতম শহর” পাশাপাশি এই মন্তব্য কে কলকাতার অপমান বলে দেখতে চাইছে তারা। অমিত শাহ মনে করেন ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে তৃণমূল নেত্রী অনুপ্রবেশকারীদের বস্তিতে আশ্রয় দিচ্ছেন এবং এই  ভোটই পরিবর্তন করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে কলকাতার হারানো গৌরবকে পুনরুদ্ধার করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments