Saturday, April 25, 2026
Home বাংলা বাংলায় ভোটের হার রেকর্ড গড়তে চলেছে! ভোট ও শান্তিপূর্ণ!

বাংলায় ভোটের হার রেকর্ড গড়তে চলেছে! ভোট ও শান্তিপূর্ণ!

আজ বাংলায় প্রথম দফার ভোট! সবার নজর বাংলার দিকে। ভোটের হরে প্রথম দফার দিনের শুরু থেকেই ভোট দানের হারে তামিলনাড়ুকে টপকে এগিয়ে রয়েছে বাংলা৷ সন্ধ্যা ৬ টার পর্যন্ত প্রথম দফার ভোটে বাংলার ভোটের হার ৯১.৪০%৷ একদিক দিয়ে এই ভোটের হার সর্বাকালী রেকর্ড করতে চলেছে।তামিলনাড়ুতে ভোটের হার ৮৪.৩৫%৷ ভোটদানের হারের নিরিখে পিছিয়েই রইল দক্ষিণের রাজ্যটি৷ দুপুর পর্যন্ত ভোটের হার ছিলো ৬০ % শতাংশর বেশি। প্রত্যাশা মতোই বিকেল গড়াতে ৯০ শতাংশ ছুঁয়ে গেলো হার।শাসক দলের তরফে কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিহারের মতো বিপুল হরে ভোট বাংলায় শাসক দলের পক্ষেই যাবে। অন্যদিকে বিরোধীরা মনে করছেন এটা পরিবর্তনের ইঙ্গিত। ভোট ও প্রায় শান্তি পূর্ণ বলা যায়। বিক্ষীপ্ত ভাবে দু এক জায়গায় অশান্তি হলেও কেন্দ্রীয় বাহিনি তা কঠোর হাতে দমন করে। পূর্ব মেদিনীপুর ৯০.০৭%, পশ্চিম মেদিনীপুর ৯১.৬১%, পুরুলিয়া ৮৯.০৩%, উত্তর দিনাজপুর ৯১.৪৯%, মুর্শিদাবাদ ৯২.৫৫%, বীরভূম ৯৩.০৮% দক্ষিণ দিনাজপুর ৯৪.৩৭% ভোট পড়েছে অর্থাৎ এগিয়ে দক্ষিণ দিনাজপুর।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোট পড়েছে এবার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments