বর্তমানে বিশ্ব রাজনীতির সর্বাধিক আলোচিত নাম গুলির অন্যতম ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান – ইসরায়েল যুদ্ধ চলা কালীন একাধিক বার মৃত্যুর ভুয়ো খবর সামনে আসে। এবার নিজেই সমাজ মাধ্যমে নিজের মারণ রোগ ক্যান্সার এ আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। পাশাপাশি তিনি এও জানান যে চিকিৎসার পরে তিনি সুস্থ্য আছেন প্রধানমন্ত্রীর জানান — বর্তমানে শারীরিক অবস্থা অতি চমৎকার। জানা গেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের আগে থেকেই ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। রেডিয়েশন থেরাপিও হয় তার। সূত্রের খবর অতীতে প্রস্টেট বেড়ে যাওয়া অপারেশন করতে হয়েছিল তাঁকে।তারপর ধরা পরে মারণ রোগ।প্রাথমিক পর্যায়ের প্রস্টেট ক্যান্সারের সফল চিকিৎসার পরে তাঁকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নেতানিয়াহু এবং সেখান থেকেই সমস্ত তথ্য সামনে আসে।
মারণ রোগে আক্রান্ত বেঞ্জামিন নেতানিয়াহু!
RELATED ARTICLES

