Saturday, August 1, 2026
No menu items!
Home আন্তর্জাতিক ভাঙ্গরের মাটি থেকে হুমায়ুন - নৌসাদ - বিজেপির সেটিং নিয়ে বিস্ফোরক অভিষেক...

ভাঙ্গরের মাটি থেকে হুমায়ুন – নৌসাদ – বিজেপির সেটিং নিয়ে বিস্ফোরক অভিষেক ব্যানার্জী!

প্রথম দফার ভোটের পর জয়ের ব্যাপারে নিশ্চিত সাংসদ অভিষেক ব্যানার্জী আজ ভাঙড়ের  জনসভা থেকে নৌশাদের উদ্দেশে একাধিক প্রশ্ন তুললেন তিনি। তার আক্রমনের বিষয় ছিলো হুমায়ুন – নৌসাদ এবং বিজেপির গোপন বোঝাপড়া।অভিষেক বলেন, “যারা নিজেদের সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে দাবি করেন, আমি জিজ্ঞাসা করতে চাই, SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে দৌড়েছিলেন, তখন নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? যখন মাঠে-ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? অমিত শাহকে যে-ই CRPF পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই CRPF নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় ?এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক। সভায় ভিড় ছিলো চোখে পড়ার মতো।ক্যানিং পূর্ব তৃণমূলের দখলে থাকলেও ভাঙ্গর হাত ছাড়া হয় গত বিধানসভা ভোটে। এবার এই দুই কেন্দ্র জেতা তৃণমূলের কাছে বড়ো চ্যালেঞ্জ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments