Saturday, August 1, 2026
No menu items!
Home বাংলা ঘূর্ণি ঝরে ক্ষতিগ্রস্ত সন্দেশখালি, প্রভাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা!

ঘূর্ণি ঝরে ক্ষতিগ্রস্ত সন্দেশখালি, প্রভাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা!

শনি বার দুপুরে হটাৎ ঘন মেঘ এবং ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দক্ষিণ বঙ্গের একাধিক এলাকায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন লাগোয়া সন্দেশ খালি অঞ্চল।টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক বাড়ি ! শনিবার দুপুর আড়াইটে নাগাদ ঝড়ের দাপট দেখা যায় এই সব এলাকায় । সন্দেশ খালির শিতলিয়া, গোলাবাড়ি, মাঠের খাসপাড়া ও ঘাসিপাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।বিদ্যুৎ এর তার ছেড়ে। অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। একাধিক গাছ এবং ল্যাম্পপোস্ট পড়ে যায়।ঝড়ের সাথে প্রবল বৃষ্টিও শুরু হয় একাধিক স্থানে।বারুইপুর সংলগ্ন এলাকাতেও ঝড়ের দাপটে বহু কাঁচা ও টিনের বাড়ির ছাউনি উড়ে যায়। গাছ ভেঙে পড়ে। বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে মঙ্গলকোটে বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments