Wednesday, May 20, 2026
Home আন্তর্জাতিক অলিম্পিক সোনা জয়ীদের জন্য বিরাট অংকের অর্থ পুরুস্কার!

অলিম্পিক সোনা জয়ীদের জন্য বিরাট অংকের অর্থ পুরুস্কার!

রাজ্যে পালাবদলের পর ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক । দায়িত্ব গ্রহন করে খেলা ধুলার জগত বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রীড়ামন্ত্রীর। দ্রুত কাজ শুরু করে দেওয়া হয়েছে।বিগত ডার্বিতেও তার উজ্জ্বল উপস্থিতি ছিলো। মেসি কাণ্ডের ফাইল খোলার ব্যাপারেও উদ্যোগ নিয়েছেন তিনি পাশাপাশি বিশ্ব বাংলা মূর্তি সরাতেও দ্রুত পদক্ষেপ করবেন বলেছেন।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ক্রীড়াবিদদের জন্য পুরস্কার বৃদ্ধি থেকে খেলোয়াড় তুলে আনতে রাজ্যে ক্রীড়া মহোৎসবের ঘোষণা করলেন নিশীথ প্রামানিক।তিনি জানিয়েছেন অলিম্পিকে সোনার পদক জিততে পারলেই ৮ কোটি টাকা মিলবে খেলোয়াড়দের। তার এই উদ্যোগ বাংলার ক্রীড়া জগৎকে নতুন ভাবে উৎসাহ দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments