Tuesday, September 15, 2026
No menu items!
Home দেশ বি এস এফ কে জমি হস্তান্তর করলো রাজ্য সরকার

বি এস এফ কে জমি হস্তান্তর করলো রাজ্য সরকার

বাংলায় অনুপ্রবেশ ইস্যু অতি পুরোনো এবং জ্বলন্ত ইস্যু। একাধিক বার অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত লেগেছে। একদিকে বিগত সরকার যেমন বি এস এর উপর দায় ছাপিয়ে অন্য দিকে কেন্দ্রর দাবী ছিলো বেড়া দেয়ার জন্য প্রয়োজনীয় জমি দেয়নি রাজ্য। উল্লেক্ষ মোট ৪ হাজার কিলোমিটার  বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা।এর মধ্যে বাংলায় রয়েছে ২২০০ কিমি। সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই।নির্বাচন প্রচারে একাধিক বার বিজেপি দাবী করেছে তারা জিতলে বি এস এফ কে বেড়া দেয়ার জন্য জমি দেয়া হবে।ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পাশাপাশি আজ সংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ”সিএএ-র অন্তর্ভুক্ত নন যাঁরা, তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী। তাঁদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফ-এর হাতে তুলে দেবে। তার পর তাঁদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে।”অর্থাৎ প্রতিশ্রুতি মতো  সি এ এ আইন কার্যকর হলো রাজ্যে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments