বিহার বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল জন সুরাজ। তবে ভোট কুশলী হিসেবে তার খ্যাতি দেশজোড়া। এবার ভিন্ন কারণে সংবাদ শিরোনামে একদা আই প্যাক কর্ণধার প্রশান্ত কিশোর। নিজের বাড়ি ছেড়ে আশ্রম বাসী হলেন তিনি।এতদিন বিহারের কাছেই শেখপুরা হাউস নামে একটি বাংলোয় থাকতেন তিনি।এবার থেকে IIT-পাটনার কাছেই রয়েছে বিহার নবনির্মাণ আশ্রম। সেখানেই আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত থাকবেন তিনি। Tতবে রাজনীতি থেকে সন্যাস নিচ্ছেন না প্রশান্ত কিশোর। বাসা বদলালেও লক্ষ্য একই থাকছে। আগামী বিধানসভা ভোটে বিহারে দ্বিগুন শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছেন তিনি। খুব সম্ভবত বিহার রাজনীতিতে সূদূরপ্রসারী ছাপ ফেলতে এবং আলাদা করে একটি নীতি-নির্ভর জন-আন্দোলন গড়ে তোলার জন্যই প্রশান্ত কিশোরের ‘আশ্রম কৌশল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

