Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা আরো বড়ো বিপাকে ফলতার "পুষ্পা "

আরো বড়ো বিপাকে ফলতার “পুষ্পা “

এককালে জাহাঙ্গীর ছিলো ফলতার বেতাজ বাদশা।তার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেতো। আর হবেনাই বা কেন। সে ছিলো তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জির ডান হাত। তবে রাজ্যে পালাবদল হতেই ফলতা উপনির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেয় জাহাঙ্গীর ফল বেরোনোর পর থেকেই বেপাত্তা ছিলেন।ছকে ফেলেছিলেন এসকেপ রুটও। তবে স্বপরিবারে নেপালে পালানোর আগেই পুলিশের জালে ধরা পড়েছেন জাহাঙ্গির খান।ভারত নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF.মঙ্গলবার তাঁকে পেশ করা হয় ডায়মন্ড হারবার আদালতে। আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। দেয়া হয় চোর চোর স্লোগান। তবে এবার আরো বড়ো বিপাকে জাহাঙ্গীর কারন শোনা যাচ্ছে কোনো আইনজীবি তার হয়ে মামলা লড়তে রাজি নয়।ভোট সন্ত্রাস, ভোট লুঠ, ভয় দেখানো, হুমকি, মারধর, তোলাবাজির অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর। আপাতত ৫ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে তাকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments