শুরু হতে চলেছে ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’ তারই প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গর মোট সাতচল্লিশ টি শিক্ষা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল আর এন রবি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আগামী ২ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।রাজ্যপালের মতে এই উদ্যোগকে শুধুমাত্র একটি সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনআন্দোলনে পরিণত করতে হবে। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলিলে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানানো হয়।মাদক মুক্ত দেশ গড়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্যে।

