আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেছেন “আমি শপথ নিয়েছি এই যাদবপুরে যেখানে সেনটার অফ এক্সেলেন্স, ঋষি অরবিন্দের ভূমি সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাংকে আর কিষানজীকে রেড স্যালুট দেওয়া লোকদের শিকড় সহ তুলব।”আজ মিছিলে সাধু সন্ন্যাসী এবং বিশেষ করে নাগা সন্ন্যাসীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে শুরু হয়ে ঢাকুরিয়া হয়ে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছয় মিছিল।

