পুজোর আগে রামকৃষ্ণ ধনু রঙে রাঙানো হয় কলকাতার কিছু উড়াল পুল। তার মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলে বাইক দুর্ঘটনা নিয়ে বিতর্ক দেখা দেয়। যাত্রীদের একাংশ অভিযোগ করে বৃষ্টিতে চাকা স্কিড করছে। বিরোধীরাও রাজ্য সরকারের এই সিদ্ধান্তর তীব্র সমালোচনা করে।কেন হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ প্রশাসন এর মতে উড়ালপুল রং করার জন্যই বাইকের চাকা পিছলে গিয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার নগর পাল জানালেন বাইক চালাতে চালাতে রিল তৈরি করার চেষ্টা চলছিল কি না, দেখবে পুলিশ। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনা এড়াতে পুলিশ ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে বৃষ্টি হলে ওই উড়ালপুলে বাইক চলাচলে রাশ টানা হতে পারে।নেয়া হতে পেরে বিশেষ সতর্কতা।

