এই মুহূর্ত সৌদি এবং হাউথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলছে আক্রমন এবং প্রতি আক্রমণ।সৌদি আরবের দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ভারতীয়-সহ দু’জনের। বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েক জন, তাঁদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক। অন্য দিকে লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ইয়টকে নিশানা করেছে সৌদি আরব। ওই জলযানটিতে ছিলেন ১৪ জন ভারতীয় নাগরিক। পরে ইয়েমেন সেনা তাঁদের উদ্ধার করে বলে দাবী করে।কর্ম সূত্রে সৌদিতে থাকেন বহু ভারতীয় এই মুহূর্তে হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দর, তৈলক্ষেত্র এবং পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সবার মধ্যে।

