আজ ১০ ই নভেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেলো বহু প্রতিক্ষিত সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’। আর প্রকাশ পেতেই রাজনৈতিক মহলে কৌতূহল এবং বিতর্কর কেন্দ্রে পরিণত হয়েছে এই বই। রাজনৈতিক উত্থান। প্রেম, বিয়ে। গান্ধী পরিবারের অন্দরমহল সবই স্থান পেয়েছে এই বইয়ে।৫২৬ পাতার বইয়ে ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যানের নেপথ্যের ঘটনাগুলি বিস্তারিত লিখেছেন সনিয়া। পাশাপাশি উঠে এসেছে প্রণব মুখার্জির কথা। বর্তমান প্রধানমন্ত্রীর কথা।তবে সব চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যনের বিষয়টি নিয়ে।সোনিয়া এ বিষয়ে লিখেছেন প্রধানমন্ত্রী হওয়ার পদ নিয়ে তাঁর ব্যক্তিগত অনীহা ছিল। পাশাপাশি, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কারণে তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাও তাঁকে এই পদে দেখতে চাননি।দুরারোগ্য ব্যাধীর সঙ্গে লড়াই এবং জয় লাভ ও স্থান পেয়েছে বইয়ে।

