Friday, October 23, 2026
No menu items!
Home দেশ অমিতাভর বাংলো উড়িয়ে দেয়ার হুমকিতে হাই এলার্ট মুম্বাইতে

অমিতাভর বাংলো উড়িয়ে দেয়ার হুমকিতে হাই এলার্ট মুম্বাইতে

একটা সময়ে মুম্বাই আন্ডার ওয়ার্ল্ড ছিলো ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রাসের কারন। আবার যেনো সেই অন্ধকার সময় ফিরে আসছে। কদিন আগেই আক্রান্ত হন টাইগার শ্রফ আর আজ হুমকি পেলেন বিগ বি।বিগ বিকে হুমকির বিষয়টি বেশ উদ্বেগজনক তা বলাই বাহুল্য়। গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। অজ্ঞাতপরিচয় প্রেরকের সন্ধান পেয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ‘জলসা’তে গ্রেনেড হামলা চালানো হতে পারে। পাশাপাশি পপ গায়ক দলজিৎকেও হুমকি দেয়া হয়েছে।প্রেরকের আইপি অ্যাড্রেস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।গোটা মুম্বাই জুড়ে হাই এলার্ট জারি করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments