একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, খুনের ঘটনায় নাম জড়িয়েছিল প্রল্লাদের ধর্ষণ ও খুনের মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের জন্য সোমবার রাতে তাকে নিয়ে যাওয়া হলে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। নিহত হয় প্রহ্লাদ।পরে বাড়িতে খবর দেয়া হয়। মৃতের ভাই জানায় তার দাদা এমন করতে পারে বলে বিশ্বাস হয়না। অন্য দিকে প্রহ্লাদের মা জানান, মা হিসেবে তিনি এই ঘটনায় খুশি না হলে একজন নাগরিক হিসেবে খুশি। তিনি বলেন, ‘আমার মেয়ে থাকলেও আমি তাই করতাম। ভবিষ্যতে কোনও পুরুষ এরকম করার আগে যেন ভাবে।ঘটনায় খুশি মৃতা ছাত্রীর পরিবার।

