চোরা বাগানের ঘটনায় আরামবাগের একজন ও তাঁর দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। এলাকার সাংসদ একদা তৃণমূল এবং বর্তমানে এন সি পি আই এর মিতালি বাগ। আজ তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তিনি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বলে অভিযোগ।সাংসদের গাড়ি ঘিরে বেশ কিছু সময় বিক্ষোভ চলে। পরে একটু ফাঁকা পেয়ে দ্রুত এলাকা ছাড়েন তিনি।তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। গাড়িতে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ ওঠে।অভিযোগ ওঠে ভোটের পর থেকে তাকে সেই ভাবে এলাকায় পাওয়া যায়নি।পাশাপাশি চোরবাগানের ঘটনার পর প্রায় দু’দিন কাটতে চলেছে। সাংসদ ওই পরিবারের পাশে দাঁড়াতে এতো দেরি করলেন কেনো সেই প্রশ্নও করেন অনেকে।

