Tuesday, November 24, 2026
No menu items!
Home বাংলা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক হচ্ছে!

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক হচ্ছে!

সদ্য মুক্তি পেয়েছে সাধক বামা খ্যাপা এবং মুক্তির পরেই দর্শকদের বিপুল প্রশংসা কুড়োচ্ছে এই ছবি। পাশাপাশি বহু প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে। কিন্তু আগামী শুক্রবার মুম্বাই এর বড় প্রযোজনা সংস্থার একটি বিগ বাজেট হিন্দি ছবি  মুক্তি পেতে চলেছে। সেই ছবিকে জায়গা করে দিতে রাজ্যের একাধিক সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মালিক ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলা ছবির কলা কুশলী থেকে অভিনেতা অভিনেত্রীরা।পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী দুপুরে নবান্নে হল-মাল্টিপ্লেক্স মালিক ও টলিউড প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে অবিলম্বে সব হলে ছবির প্রদর্শন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রাইম টাইমে বাংলা ছবির শো রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়া হয়েছে। নিয়ম না মানলে হলের লাইসেন্স বাতিল হতে পারে।সিদ্ধান্তে খুশি দর্শক থেকে বাংলা ইন্ডাস্ট্রির সবাই। বাংলা সিনেমার সুদিন ফেরাতে এই পদক্ষেপ ঐতিহাসিক হতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments