Saturday, November 21, 2026
No menu items!
Home বাংলা ভারী বৃষ্টিতে বাংলার চাষীদের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা!

ভারী বৃষ্টিতে বাংলার চাষীদের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা!

শীতের শুরুতে অসময়ে নিম্ন চাপ এবং কদিনের টানা বৃষ্টিতে ধান, আলু, ফুল এবং শীতের শাক সব্জি চাষের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অনেক জায়গায় এই মরশুমের কাটা ধান এখনো মাঠেই পড়ে আছে আবার আলুর বীজ বপনের জন্য জমি তৈরি করা ছিল বহু স্থানে ।কিন্তু ঘূর্ণিঝড়ের লাগাতার বৃষ্টিতে সেই সব জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। চাষিদের আশঙ্কা, দ্রুত জল না নামলে রোপণ করা বীজ মাঠেই পচে যাবে। পাশাপাশি জমিতে জল জমে থাকায় চাষের কাজও অনেকটা পিছিয়ে যাচ্ছে।আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রান্তিক চাষীরা।বিশেষ করে বর্ধমান এবং দুই চব্বিশ পরগনা সহ রাজ্যের আরো অনেক কৃষিভিত্তিক এলাকা ক্ষতিগ্রস্ত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments