নিজের সোনার চেন বন্দক রেখে মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক।ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত গলসি থানার বেলান গ্রামে। স্থানীয় বাসিন্দা সমর পাল স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। বাড়ি তৈরির জন্য ২০১৬ সালে একটি সংস্থার কাছ থেকে ৬ লক্ষ ৪৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু পরে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ঋণ শোধ না করতে পারায় ব্যাংক বাড়ির দখল নিতে আসে। সেই সময়ে পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক।রাজু পাত্র জানিয়েছেন, বিধায়ক ভাতার টাকা হাতে পেতে এখনও প্রায় ১০ দিন দেরি রয়েছে। কিন্তু পরিবারটির হাতে সময় নেই। তাই শেষ পর্যন্ত নিজের গলার সোনার চেন বন্ধক রেখে এক লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। সেই মুহূর্তে এক লক্ষ দশ হাজার টাকার প্রয়োজন ছিলো বাকি দশ হাজার টাকা ছিলো পরিবারের কাছে তাই এই যাত্রায় কোন রকমে বিপদ থেকে রক্ষা পায় অসহায় পরিবারটি।

