Sunday, June 7, 2026
Home দেশ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে FIR দায়ের!

অনুব্রত মন্ডলের বিরুদ্ধে FIR দায়ের!

তৃণমূলের শাসনে এককালে বীরভূমের শেষ কথা ছিলেন অনুব্রত মন্ডল। জেলা সভাপতি হিসেবে কার্যত অনুব্রতই শাসন করতেন বীরভূম। সেই রাম ও আর নেই সেই রাজত্বও আর নেই। জেল যাত্রার পর থেকেই জনপ্রিয়তা কমতে থাকে। অবশেষে কোর কমিটি গঠন হওয়ার পর থেকে ক্ষমতা অনেকটাই চলেযায় তার। এবার দল ক্ষমতা হারানোর পর থেকে আর প্রকাশ্যে দেখাই যায়নি তাকে। এবার সেই অনুব্রতর বিরুদ্ধে  শান্তি নিকেতন থানায় এক ইটভাটার মালিক এফ আই আর করলেন।তার বক্তব্য আগেও জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে গিয়েও তিনি দরবার করেছেন তবে সুরাহা পাননি।তবে রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে বঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সুবিচারের আশায় তিনি অনুব্রত মণ্ডল ও তৃণমূল নেতা মামন শেখ-সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।তার অভিযোগ ২০২১ সালে বোলপুরে পার্টি অফিস তৈরির সময়ে তার ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েছিলেন অনুব্রত। কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি।সেই টাকা চাইতে গেলে তাঁকে ভয় দেখানো হয়।এবার তিনি সুবিচার চান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments