Sunday, July 19, 2026
Home বাংলা অম্ফান দুর্নীতি নিয়ে চ্যাঞ্চল্যকর তথ্য সামনে এলো!

অম্ফান দুর্নীতি নিয়ে চ্যাঞ্চল্যকর তথ্য সামনে এলো!

২০২০ সালে ২০ মে দক্ষিণ বঙ্গে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। কার্যত তছনছ হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ি, রাস্তা, বিদ্যুৎ খুটি গাছ ভেঙে যায়। প্রাণ হারায় অনেকে। সেই সময় কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়।অভিযোগ ওঠে ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি করে শাসক দল তৃণমূল। এবার সেই মামলায় নাম জড়ালো অভিষেক এর।এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।অভিযোগ, প্রায় ৩০ কোটি টাকা হাতানো হয়েছে শুধুমাত্র বজবজ এর একটি ব্লকেই। আর তা সবটাই করা হয়েছে ভুয়ো নথি তৈরি করে। এই সংক্রান্ত সব তথ্য পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।বিরাট এই দুর্নীতি তে কোটি কোটি টাকা নয় ছয় করার আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ববি বিগত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের অভিষেক এর বিরুদ্ধে প্রার্থী ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments