Thursday, November 5, 2026
No menu items!
Home বাংলা আটক নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টে

আটক নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টে

পুলিশের বিরুদ্ধে বেআইনি ভাবে আটকের অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ একটি তাৎপর্যপূর্ণ রায় দান করলো।শীর্ষ আদালত আজ স্পষ্ট করে জানিয়েছে শুধু গ্রেপ্তারি নয়, কাউকে আটকের পরেও ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজির করাতে হবে। তা না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিতে হবে।এর আগে গ্রেপ্তার এর ক্ষেত্রে এই নিয়ম থাকলেও আটকের ক্ষত্রে এ রকম নিয়ম কার্যকর ছিল না।আজ সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছে, এখন থেকে কোনও অভিযুক্তকে রিমান্ডে পাঠানোর সময়ে আটকের প্রকৃত তারিখ এবং সময় খাতায়কলমে লিখে রাখতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments