Monday, November 2, 2026
No menu items!
Home বাংলা বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে জন জোয়ার!

বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে জন জোয়ার!

একদিকে দিল্লিতে যখন এস আই আর ইস্যু এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগ এর দাবীতে বিরোধী দল গুলি জোট বেঁধে পথে নেমেছে তখন পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপিও।আজ কলকাতায়  পশ্চিমবঙ্গ বিজেপির এই কর্মসূচিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত  মহামিছিলের ডাক দেয়া হয় হয়। নিদ্দিষ্ট সময়ে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিমান বন্দরে নিতিন নবীনকে স্বাগত জানায় রাজ্য নেতৃত্ব।মিছিল শেষে ধর্মতলায় বক্তব্য রাখতে গিয়ে নিতিন বলেন, “কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের পর গোটা রাজ্য এখন বিজেপিময়।” আজ বিজেপি মিছিলে জন জোয়ার লক্ষ্য করা যায়।মিছিল শেষে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “কলকাতার রাজপথে আজ যে ২৫ হাজার জাগ্রত জনগণ জাতীয় পতাকা হাতে হেঁটেছেন, তাঁরা চান অনুপ্রবেশকারী হটাও, দেশ বাঁচাও।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments