ক্লাস নাইনের হাফ ইয়ার্লি পরীক্ষায় ভালো রেসাল্ট করায় ছেলেকে বহু মূল্য বি এম ডবলিউ গাড়ি উপহার দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন বাবা। ঘটনাটি ঘটেছে বর্ধমানে। ছেলে তালহা ক্লাস নাইনে পড়ে। বাবার কথায় বরাবরই ভালো ছাত্র সে। বর্তমানে পূর্ব বর্ধমানের গলসির শ্রীচৈতন্য টেকনো স্কুলের ছাত্র। হাফ ইয়ার্লি পরীক্ষায় সে দারুন রেজ়াল্ট করেছে।তাই প্রতিশ্রুতি রাখতে এই দামি উপহার।এক সময়ে মুম্বাইতে শুটিং এ লাইট ম্যান হিসেবে কাজ করতেন সামসুদ্দিন। তারপর কাজ ছেড়ে চাল এক্সপোর্ট এর ব্যবসা শুরু করেন। বর্তমানে একাধিক দেশে রপ্তানি করে তার সংস্থা রয়েছে একাধিক রাইস মিল। তিনি অভাবে বেশি দুর পড়াশোনা করতে পারেননি। তার স্বপ্ন ছেলে অনেক পড়াশোনা শিখে ব্যবসার হাল ধরবে। আগামী দিনে সমাজ সেবা মুলকে কাজেও এগিয়ে আসতে চান সামসুদ্দিন।

