সপ্তমীর সন্ধ্যায় ভিড়ে ঠাসা উত্তর কলকাতার চোর বাগান সর্বজনীন দূর্গা পুজোতে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা।চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন বেশ কয়েকজন।অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত ২০ থেকে ২৫ জন দর্শনার্থী তার মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।নিরাপত্তার স্বার্থে সাময়িক ভাবে চোর বাগান দুর্গাপুজো আপাতত সিল করে দেয়া হয়।

