আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ত। আজকের অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা ও চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি আগামী দিনে বাংলার ক্রীড়া খেত্র কীভাবে আরো উন্নত হতে পারে তার রুটম্যাপ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা চারশো কোটি বাজেট ধরেছি ক্রীড়াক্ষেত্রে। যদিও এটা পূর্ণাঙ্গ নয়, আট মাসের বাজেট। ২৯৪টা বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ব। যেখানে টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, জিম সব থাকবে। এক বছরে তো ২৯৪টা স্টেডিয়াম গড়া সম্ভব নয়। এবছর ১০০টা স্টেডিয়াম তৈরি করব। সে স্টেডিয়ামগুলো আছে, সেগুলোও ভগ্নপ্রায়। বিগত সরকার ক্রীড়াক্ষেত্রে অবহেলা করেছে।”পাশাপাশি বিগত সরকারের ব্যার্থতা। ক্রীড়ার রাজনীতিকরণ এবং নিয়োগ সংক্রান্ত ব্যার্থতা প্রসঙ্গে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী।
জাতীয় ক্রীড়া দিবসে ১০০ স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!
RELATED ARTICLES

