Thursday, October 8, 2026
No menu items!
Home আন্তর্জাতিক রাহুল গান্ধী - প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফ আই আর!

রাহুল গান্ধী – প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফ আই আর!

এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবীতে উত্তাল দিল্লী। একজোট হয়ে রাজ পথে আন্দোলন করছে একাধিক বিরোধী দল সহ জেন জি এবং ককরচ পার্টি।টানা আন্দোলন করছে কালীঘাটপন্থী তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেডি, এনসিপি এবং বাম দলগুলি। এবার বিক্ষোভ দেখাতে গিয়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। আকাশ বাণী ভবনের সামনে বেআইনি জমায়েত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সূত্রের খবর আকাশবাণী ভবনের কর্মীরাই অভিযোগ জানিয়েছেন যে কোনও অনুমতি ছাড়া মঙ্গলবার আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।ঘটনার পর বিরোধী সাংসদদের বাসে তুলতে শুরু করে দিল্লি পুলিশ এবং সন্ধের পরে তাঁদের সবাইকে ওই চত্বর থেকে তুলে নিয়ে যায় পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments