Sunday, April 19, 2026
Home দেশ জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ!

জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ!

আজ নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮:৩০ এ জাতীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। গত কাল লোকসভার মহিলা আসন সংরক্ষণ বিল পাশ করাতে ব্যার্থ হওয়াই ওই ভাষণের মূল বিষয়। দেশের মা বোনেদের কাছে বিল পাশ না করতে পারার জন্য ক্ষমা চান প্রধানমন্ত্রী। বিরোধী দল গুলিকে কঠোর সমালোচনা করে মোদীজি বলেন  ‘আমার আশা ছিল, কংগ্রেস নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু কংগ্রেস ইতিহাস তৈরির সুযোগ হারিয়ে ফেলল।’ মহিলা সংরক্ষণ বিলের ইস্যু নিয়ে আগাগোড়া কংগ্রেসকে তোপ দাগলেন মোদী। তাঁর দাবি, এই কাজ করে বহু আঞ্চলিক দলের ভবিষ্যত অন্ধকার করে দিয়েছে কংগ্রেস।কংগ্রেস ছাড়াও ডি এম কে, তৃণমূলের মতো আঞ্চলিক দল গুলির ভৎসনা করেন তিনি। তবে এই বিল যে আগামী দিনে পাশ হবে এবং নারী শক্তির জাগরণ হবেই সেই কথা আজ স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষনে প্রধানমন্ত্রী বলেন – ” ভবিষ্যতে আরো সুযোগ আসবে, আমরা হারিনি, মনোবল অটুট আছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments