Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা ঝড়বৃষ্টিতে মৃত পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ!

ঝড়বৃষ্টিতে মৃত পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ!

শুক্র দুপুরে দক্ষিণবঙ্গজুড়ে আচমক নেমে আসে ব্যাপক ঝড় বৃষ্টি।দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পুরুলিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ঝড়ের বলি হয়েছেন সাতজন। বিদ্যুৎস্পৃষ্ট এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে সাত জনের ।  নিহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানালেন, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার পাশাপাশি পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার দ্রুতগতিতে কাজ করছে। মৃত দের পাশাপাশি আর্থিক সাহায্য পাবেন আহতরাও এবং তাদের চিকিৎসার সমস্ত ভার গ্রহণ করছে রাজ্য সরকার।এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলি মেরামত এবং অন্যান্য সহায়তাও করবে রাজ্য সরকার।খয়ক্ষতি নিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও আধিকারিকরাও পর্যালোচনা করছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments