Monday, November 9, 2026
No menu items!
Home বাংলা টালা ট্যাংকের পাইপ ফেটে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা!

টালা ট্যাংকের পাইপ ফেটে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা!

টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপ ফেটে সোমবার সকাল থেকে জলমগ্ন হয়ে পড়ে টালা এলাকা, পাইকপাড়া ও বেলগাছিয়া এলাকার একটা অংশ। চরম দুর্ভোগ হয় সাধারণ মানুষের। সোমবার সকালে ঘটনাটি ঘটে।কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হলো, কোন কোন এলাকার জল সরবরাহ পরিষেবায় প্রভাব পড়তে পারে একটি জল সরবরাহের অতি পুরোনো পাইপ ফেটে যায়। স্থানীয়দের অভিযোগ বহু জায়গায় সকাল থেকেই জল নেই, নেই বিদ্যুৎ সংযোগ।পাশাপাশি বন্ধ রয়েছে চক্ররেল। কলকাতাগামী একাধিক ট্রেনও রিশিডিউল করা হয়েছে বলে খবর পাওয়া যায়।স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছান এবং পুরসভার তৎপরতায় দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments