Tuesday, June 2, 2026
Home বাংলা তারকেশ্বর মন্দিরে মুখ্যমন্ত্রী!

তারকেশ্বর মন্দিরে মুখ্যমন্ত্রী!

বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সাথে তারকেশ্বর মন্দিরের রয়েছে পুরোনো সম্পর্ক। বিরোধী দল নেতা থাকা কালীন একাধিক বার সেখানে ছুটে গিয়েছেন। কখনও মন্দিরে পূজো দিয়েছেন কখনও আবার রাজনৈতিক কর্মসূচিতে গেছেন ।  মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম তারকেশ্বরের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন প্রশাসনের কর্তা ব্যাক্তি এবং দলীয় নেতৃত্ব। ছিলেন স্থানীয় বিধায়ক সন্তু পান।মন্দিরে পৌঁছে ভক্তি ভরে শিবের পূজো দেয়ার পাশাপাশ মন্দিরের পাশে অতিথি নিবাসে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।পূর্বতন সরকারের আমলে বেশ কয়েক বছর তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম সে নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল। এবার মন্দিরের রক্ষনাবেক্ষন এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে এদিন ইতিবাচক মনোভাব ব্যাক্ত করেন মাননীয় মুখ্যমন্ত্রী।মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের ধর্ণা নিয়ে কার্যত কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments