Friday, November 27, 2026
No menu items!
Home বাংলা তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার অলংকার দান করলেন এক দম্পতি!

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার অলংকার দান করলেন এক দম্পতি!

তিরুপতি মন্দির ভারতের অন্যতম ধনী মন্দির বলে বিবেচিত হয়। কথিত আছে তিরুপতি ভগবানকে দান করলে তা বহু গুনে ফিরে আসে দাতার কাছে।অতীতের দানের সব রেকর্ড ভেঙে এবার অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান করলেন এক দম্পতি। তিরুমালা তিরুপতি মন্দিরের এর ইতিহাসে কোনও একজন ভক্তের তরফে এটিকে ‘বৃহত্তম দান’ বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে চেন্নাইয়ের দম্পতি বর্ধমান জৈন ও তাঁর স্ত্রী রাধিকা জৈন মন্দির কর্তৃপক্ষের হাতে ১২১ কেজির সেই গয়না তুলে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৬টি অলঙ্কার রয়েছে। যার মধ্যে আছে সোনার হার। স্বর্ণমুকুট। কোমর বন্ধ ইত্যাদি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments