ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস ছিলো দক্ষিণ বঙ্গ জুড়ে। প্রত্যাশা মতো সন্ধ্যায় শুরু হয় ঝড় বৃষ্টি সাথে বজ্রপাত। নদিয়াতেও ঝড়বৃষ্টি হয় এবং বাজ পড়ে এরপরই এই দুই মৃত্যুর খবর প্রকাশ্যে আসে মৃতদের নাম তপন প্রামাণিক এবং উন্নতি সরকার তপন গোবিপুর এলাকার বাসিন্দা।বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন তিনি সেই সময় বাজ পড়ায় মৃত্যু হয় তার অন্যদিকে উন্নতি সরকার ঝড়বৃষ্টির সময় বাড়িতে কাজ করছিলেন। সেই সময় বাড়ির একটি নারকেল গাছে বজ্রপাত হয় তাতে আহত হন তিনি।পরে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে।

