Wednesday, August 12, 2026
No menu items!
Home রাজনীতি নেতাজীর অপমানে কড়া ব্যাবস্থার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী!

নেতাজীর অপমানে কড়া ব্যাবস্থার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী!

বিগত কয়েকদিন ধরে নেতাজিকে নিয়ে নানা রকম কটূক্তি এবং অপমান জনক মন্তব্য করছেন উত্তর বঙ্গের এক সাংসদ। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা আপত্তি জনক পোস্ট। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের অসংখ্য মানুষ। পথে নেমেছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার কড়া ব্যবস্থার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি জানান ফেসবুকে এই ধরনের অনেক পোস্টের হদিশ মিলেছে। যাঁরা ওই ধরনের পোস্ট করেছেন, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করবে পুলিশ। পোস্ট ডিলিট করে ক্ষমা চাইলেও মিলবে না রেহাই।অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা মেনে আইনি পদক্ষেপ করা হবে।আইন সকলের জন্য সমান এবং পদ নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments