Monday, May 18, 2026
Home আন্তর্জাতিক ফলতা থেকে রাজ্যে শিল্পায়নের বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি!

ফলতা থেকে রাজ্যে শিল্পায়নের বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি!

আগামী ২১ মে ফলতা বিধানসভা নির্বাচন। প্রচারে গিয়ে ফলতা মাটি থেকে রাজ্যে বিনিয়োগ আনার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।তার মতে দক্ষিণ ২৪ পরগনা পরিযায়ী শ্রমিকের জেলা হিসেবে পরিচিত। এই পরিচয় এ বার ঝেড়ে ফেলার সময় হয়েছে। এরাজ্যতে কর্মের সুযোগ বাড়াতে শিল্পায়নের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে বিদেশে বা অন্য রাজ্যে থাকা বাঙালি ব্যবসায়ী, উদ্যোগপতিদের ঘরে ফেরানোর উদ্যোগ নেবে বিজেপি।দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাঙালি শিল্পপতিদের বিজেপি আহ্বান জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিদেশে থাকা বাঙালি উদ্যোগ পতিরা যাতে ব্যবসা করেন, রাজ্যে যাতে শিল্প ফিরে আসে, সেই লক্ষ্যেই বিজেপি কাজ করছে বলে আশ্বাস দেন শমিক ভট্টাচার্য।পাশাপাশি এদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি শমীকের কটাক্ষ, ‘আমরা বলছি আমরা আসুন প্রচার করুন ফলতায়।এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফলতায় প্রচার করে গেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments