বৃকস সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে ভারতে রয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আজ তার সাথে সাক্ষাৎ করে এক বিশেষ উপহার তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তামিলনাড়ু অর্থাৎ দ্রাবিড় সভ্যতার প্রাচীন লেখক থিরুভাল্লুভার অন্তত ২ হাজার বছর আগে লিখেছিলেন ধ্রুপদী সাহিত্য ‘থিরুক্কুরাল’। এটি মূল ছোট ছন্দময় পদ্য বা কাব্য গ্রন্থ । হাজারের বেশি পদ্যের আড়ালে মানবসভ্যতা, সম্পর্ক, মূল্যবোধ, সামাজিক নানা বিষয়নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এই বইয়ের রুশ অনুবাদ আজ রুশ রাষ্ট্রপতির হাতে তুলে দেন মোদী।বইটি সম্পর্কে মোদীজি বলেন এই গ্রন্থ থেকে যে জ্ঞান আহরণ করার, তা কোনও ভাষা, ভৌগলিক সীমানায় বদ্ধ থাকে না। তিনি মনে করেন দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে বেশ কয়েকধাপ এগিয়ে দেবে এই বই।
বন্ধু পুতিনকে বিশেষ উপহার দিলেন নরেন্দ্র মোদী!
RELATED ARTICLES

