এস আই আর এবং ই সির পদত্যাগ এর দাবীতে আজ থেকে নতুন করে কেন্দ্র বিরোধী আন্দোলন শুরু করলো বিরোধীরা।এদিন রামলীলা ময়দানের পথে হুডখোলা গাড়িতে প্রথম সারিতে ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।হুডখোলা গাড়ির সামনে রাহুল গান্ধী। কেন্দ্রের বিরোধিতায় ‘ইন্ডি’ জোটের কর্মসূচিতে তিনিই আজ মধ্যমণি। কিছুটা পিছনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই হুডখোলা গাড়িতে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, সাংসদ সুপ্রিয়া সুলে, তেজস্বী যাদব। মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে। সব মিলিয়ে কেন্দ্রে বিজেপি সরকারকে চাপে ফেলতে আজ অনেকটাই এক জোট অবস্থায় দেখা গেলো বিরোধী শিবিরকে।

