দীর্ঘ দিনের অভিযোগ ছিলো বালি মাফিয়ারা আগের সরকারের আমলে প্রশাসনের নাকের ডগা দিয়ে দেদার অবৈধ বালি পাচার করত, ময়ূরাক্ষীর বুক খুঁড়ে পরিবেশ বিপন্ন করে তুলত। মদত ছিলো এক শ্রেনির অসাধু রাজনীতিবিদ এবং ব্যাবসায়ীদের। এবার সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদেরই ডেরায় এবার হানা দিল পুলিশ।উদ্ধার হল বস্তা বস্তা নগদ টাকা আর ভরি ভরি সোনা।শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের তৈরি একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রে খবর পেয়ে আচমকাই হানা দেয় সন্দেহভাজনদের ডেরায়। ধরা হয় বেশ কয়েকজনকে আটক করা হয় বহু অর্থ এবং অন্যান্য সামগ্রী। পুলিশের ওই তৎপরতায় খুশি সাধারণ মানুষ।আপাতত ধৃত দের আদালতে পেশ করে হেপাজতে নেয়া হয়েছে।

